বিউটি রোডে চুরির ঘটনায় বাপ-বেটা গ্রেফতার… 

আপডেট: March 20, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: বরিশাল নগরীর বিউটি সুপার মার্কেটের রড চুরি করতে গিয়ে হাতেনাতে বাবা-ছেলে  ও তাদের সহযোগীকে আটক করেছে কোতোয়ালী পুলিশ।গতকাল সোমবার (২০ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে বিউটি রোড থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো চিহ্নিত ভাঙ্গারী ব্যবসায়ী মো: কামাল মল্লিক ওরফে ভাঙ্গারী কামাল, তার ছেলে রাকিব মল্লিক ও তাদের সহযোগী টিটু।তদেরকে আটকের সময় ৭৫ পিচ রড ও নির্মাণ কাজে ব্যাবহৃত মালামাল উদ্ধার করা হয়েছে।

এর আগে বরিশাল সিটি করপোরেশনের সড়ক পরিদর্শক মো: হাবিবুর রহমান বিউটি সুপার মার্কেটের নির্মান কাজ পরিদর্শনে গেলে চুরির আলামত দেখতে পায়।
পরবর্তিতে কোতয়ালী থানায় খবর দিলে পুলিশ এসে আসামীদের গ্রেফতার করে। এ ঘটনায় বরিশাল সিটি কর্পোরেশনে সম্পত্তি কর্মকর্তা সানজিদ আহমেদ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব