বরিশাল শহরের উত্তরাঞ্চলে ছাত্রলীগের রাজনীতীতে সক্রিয় হয়ে উঠছে তরুনরা…

আপডেট: May 1, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

শিকদার মাহাবুব
বরিশাল শহরের উত্তরাঞ্চলে ছাত্রলীগের রাজনীতীতে সক্রিয় হয়ে উঠছে তরুনরা।শহরের উত্তরাঞ্চল ঘুরে দেখা গেছে, ঈদকে কেন্দ্র করে রাস্তার দু’পাশে রঙিন প্যানাফ্লেক্স দিয়ে সাজানো হয়েছে। এসব প্যানাফ্লেক্সে ছবি সংবলিত তরুনরা বরিশাল মহানগর ও ওয়ার্ড ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছে বলে জানান দিচ্ছে। এরা সবাই ছাত্রলীগ নেতা মাহবুব হাসান অমিতের অনুসারী। এদিকে জানা গেছে, মাহবুব হাসান অমিত বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুলের অনুসারী। রঙিন প্যানাফ্লেক্সগুলোতে দেখা গেছে উত্তর আমানতগঞ্জ এলাকার বাসিন্দা মেহেরাব হোসেন ছাবিদ,সাহাদত হোসেন রাজু,আবির হোসেন শাওন,
ফেরদৌস সিকদার, হাবিবুর রহমান নাহিদ, সাইদুর রহমান সাইদ ও মিদুল সিকদার তাদের ছবির সঙ্গে মাহবুব হাসান অমিতের ছবিও জুড়ে দিয়েছে। সুন্দর সুন্দর এসব রাজনৈতিক ব্যানার দেখে স্থানীয় মানুষগুলোও মুগ্ধ হয়েছে। এখানকার আওয়ামী লীগের প্রবীণ নেতা রাজা মিয়া বলেন,”এই অঞ্চলে আওয়ামী লীগের প্রবীণ নেতারা এখন সাংসারিক কাজের চাপে তেমন একটা মিছিল-মিটিংয়ে সময় দিতে পারছে না। অনেকে ব্যবসায় ঝুকে পড়েছে। অন্তঃদন্দ্বের কারনে কেউ রাজনীতি থেকে সড়ে দারিয়েছে। আবার কেউ নানাবিধ অপকর্মে জড়িয়ে পড়েছে। এখানকার প্রবীণ রাজনীতিবীদরা ঝিমিয়ে পড়লেও তরুনরা বর্তমানে লীগের রাজনীতি চাঙ্গা রেখেছে। প্রবীণ রাজনীতিবীদরাও তরুনদের অংশগ্রহনে বিশাল মিছিল বের করছে। কিন্তু এবার এসব তরুনরা নিজেদের অস্তিত্ব জানান দিতে আলাদা করে মিছিলে অংশ নিচ্ছে। এমনকি এই অঞ্চলের প্রবীণ রাজনীতিবীদদের ছবিও তাদের প্যানাফ্লেক্সগুলোতে এ্যাটাচ করেনি। তাছাড়া ছাত্র লীগ করে এমন নেতাও এখানে খুঁজে পাওয়া দুষ্কর। যে কারণে তরুণরা তাদের পছন্দসই নেতাকে প্যানাফ্লেক্সে সম্পৃক্ত করেছে। ”

এদিকে জানা গেছে, নব্য আওয়ামী লীগের ষড়যন্ত্রে এখানকার রাজনীতি ভিন্ন দিকে মোড় নেয়। আর প্রবীণ রাজনীতিবীদদের মধ্যে কতিপয় নেতা বিএনপির সঙ্গে লিয়াজো করে পথ চলছে। আর তরুনরা এসব নোংরা রাজনীতি পছন্দ করেন না। যে কারনে এলাকার তরুনরা তাদের শুভাকাঙ্খী ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মাহবুব হাসান অমিতের রাজনীতি শুরু করেছে।এখানকার ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মেহেরাব হোসেন ছাবিদ বলেন,আমরা ইয়াং। তাই ইয়াং ছাত্রলীগ নেতা অমিত ভাইকে পছন্দ করি। তাছাড়া এই এলাকায় অমিত ভাইয়ের সুনাম রয়েছে।

 

এদিকে শাহাদত হোসেন রাজু বলেন,আমাদের বিপদে-আপদে অমিত ভাই সর্বদা কাছে থাকে। যে কারনে আমরা অমিত ভাইয়ের রাজনীতি পছন্দ করি। অন্যদিকে আবির হোসেন শাওন বলেন, অমিত ভাই মিটিং- মিছিলে সর্বাগ্রে থাকেন। অনেকে আছেন মিছিলের পেছনে থেকে পালিয়ে যায়। আবার সাংবাদিকদের ক্যামেরার সামনেও আসে না। কারণ তারা ভোল পাল্টে বহুদলীয় রাজনৈতিক ব্যানারে ফায়দা লুটছে।

তবে মাহবুব হাসান অমিত বলেন,”আমি দক্ষিণ বঙ্গের সিংহ পুরুষ ও রাজনৈতিক অভিভাবক আবুল হাসনাত আবদুল্লাহ’র পুত্র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র রাজনীতি করি। বিগত রাজনৈতিক আমলে বরিশালে সাদিক ভাই’র মতো ছাত্রলীগের রাজনীতিতে কেউ ঐক্য আনতে পারেনি। আর সাদিক ভাই’র আদর্শের অনুসারী হয়ে আমি ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি। শুধু শহরের উত্তরাঞ্চল নয়,সব অঞ্চলেই আমার অনুসারীরা রয়েছে। আমি মনে করি তারাও সাদিক ভাই’র মতাদর্শে বিশ্বাসী। “

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব