সেই আব্বাস দালালের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের

আপডেট: November 29, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টারঃ
একটি ভূঁইফোড় অনলাইনে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের অভিযোগে র্যাবের হাতে আটক হওয়া সেই আব্বাস দালালের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলা পিটিশন নং ১৩০/২২। বরিশাল নগরীর এক যুবক বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

গতকাল মঙ্গলবার বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক মামলার আবেদন গ্রহণ করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানাকে অভিযোগ তদন্তের নির্দেশ দেন।

এজাহারে আব্বাস দালাল ও ভূঁইফোড় অনলাইন পোর্টালের সম্পাদক মাহফুজুর রহমান হেলালকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে- ভূঁইফোড় নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদ আব্বাস দালাল তার নিজস্ব ফেসবুক আইডি দিয়ে বিভিন্ন ফেইসবুক মেসেঞ্জার গ্রুপে শেয়ার করেছে। যে কারণে এই লেখা যুবকের মানসম্মান ক্ষুণ্ণ করেছে।

এজাহারে দাবি করা হয়েছে, নিউজ পোর্টালে ওই যুবকের ছবি তার অনুমতি ছাড়া ব্যবহার করে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। মামলার বাদী এ প্রতিবেদককে বলেন, “আব্বাস ভোলা চরফ্যাশন উপজেলার বাসিন্দা হলেও সে বরিশালে থাকে। নলছিটি দপদপিয়া এলাকায় লঞ্চ মালিক নিজাম মৃধার বাড়ির বর্তমানে বাসিন্দা সে। সেখানে ঘরজামাই হিসেবে থাকে। তার শ্বশুরের নাম নাসির মৃধা। এই আব্বাসের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির মামলাও হয়েছিলো। ওই মামলায় বেশকিছু দিন সে কারাগারেও ছিলো”।

এদিকে বাদীর আইনজীবী সায়েম উল আলম বলেন, এজাহারের সঙ্গে আব্বাস দালালের বিরুদ্ধে পত্রিকায় ছবিসহ প্রকাশিত সংবাদের অনেকগুলো কপি যুক্ত করা হয়েছে। যেখানে আব্বাস দালাল ও তার সাঙ্গপাঙ্গরা এর আগে র্যাবের হাতে আটক হয়েছিল। এককথায় আমি বলতে পারি মামলার যথেষ্ট প্রমাণ আমাদের হাতে পেয়েছি। যা বিচারকার্যে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব