আপডেট: December 9, 2023
রিপোর্ট,শিকদার মাহবুব::
বরিশাল সিটি এরিয়ায় রাজনৈতিক ও নির্বাচনী মাঠে ৩ স্ট্রাইকার তাদের নিজেদের আধিপত্য ধরে রেখেছেন। রাজনীতির মাঠে তারা পাকা খেলোয়াড় ও সুপরিচিত মুখ। তবে গত পাঁচবছরে একবারের জন্যও রাজনীতির মাঠে উঠতে পারেনি প্রয়াত মেয়র হিরণের অনুসারী এসব স্ট্রাইকাররা। গত সিটি নির্বাচন বাদ দিলে সর্বশেষ তারা মেয়র খোকনকে জিতিয়েছেন ২০২৩ সালের বরিশালে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে কর্নেল জাহিদ ফারুকেরমূ ল শক্তি তাদেরকে ঘীরেই। এই স্ট্রাইকারের তালিকায় আছেন বরিশাল বিএম কলেজের ভিপি মোঃ মঈন তুষার-বরিশাল বাস মালিক সমিতির সভাপতি অসীম দেওয়ান ও বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন। এমন স্ট্রাইকার থাকার পরও এক কালো ঈগলকে নিয়ে বেশ টেনশনে রয়েছে মন্ত্রী শিবির। রাজনৈতিক মাঠে অভিজ্ঞ স্ট্রাইকার মঈন তুষারের ভাষায়, ‘কালো ঈগলের দল মোটেও শক্তিশালী নয়। মেয়র নির্বাচনে আমাদের তারা বিপদে ফেলতে পারেনি। আর তাই জাতীয় সংসদ নির্বাচনে তাদের হারাতে হলে আমাদের সেরা খেলাটিই খেলতে হবে।’






