নার্সেস দিবস উপলক্ষ্যে শেবামেক হাসপাতালে পৌনে তিন লক্ষ টাকার চাদাবাজি !

আপডেট: May 11, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক নার্সেস দিবস পালন উপলক্ষ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে কর্মরত ৯৫০ জন নার্সিং অফিসারের কাছ থেকে পৌনে তিন লক্ষ টাকার চাদাবাজি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হাসপাতালে সদ্য যোগদানকৃত নার্সিং সুপারিন্টেন্ডেন্ট সুফিয়া বেগমের নির্দেশে এসব চাদাবাজি করা হয়েছে বলে জানান একাধিক নার্সিং কর্মকর্তা। তবে এ বিষয়ে কথা হলে নার্সিং সুপারিন্টেন্ডেন্ট সুফিয়া বেগম বলেন,‘চাদাবাজি করা হলেও এটা নার্সদের অভ্যন্তরীন বিষয়। এসব বিষয়ে কিছু খরচ করতে হয়। আর খরচের টাকা সবার কাছ থেকে আদায় করতে হয়। অন্যথায় একটি অনুষ্ঠান সফল করা সম্ভব নয়।’এদিকে জানা গেছে, আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে অনুষ্ঠানের খরচ বহন করছে নেসলে কোম্পানী। তবে এ বিষয়ে কিছুই জানে না নার্সিং সুপারিন্টেন্ডেন্ট। অভিযোগ উঠেছে নার্সিং সুপারিন্টেন্ডেন্ট সুফিয়া বেগমের নির্দেশে এসব চাদাবাজি করছেন স্বাধীনতা নার্সেস পরিষদের(স্বানাপ) শেবামেক হাসপাতাল শাখার সাধারান সম্পাদক শাহিনা আক্তার ও বিতর্কিত নার্সিং সুপারভাইজার জেসমিন আক্তার। বিতর্কিত নার্সিং সুপারভাইজার জেসমিন আক্তারের বিরুদ্ধে এর আগেও চাদাবাজির অভিযোগে হাসপাতাল পরিচালকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। তাছাড়া বিতর্কিত নার্সিং সুপারভাইজার জেসমিন আওয়ামী লীগের নাম ভাঙিয়ে এসব চাদাবাজি করছেন। নাম প্রকাশে একাধিক নার্সিং কর্মকর্তা বলেন,‘ আন্তর্জাতিক নার্সেস দিবস পালন উপলক্ষে প্রত্যেক নার্সিং কর্মকর্তার কাছ থেকে তিনশ টাকা জোর করে চাদা নিচ্ছে সাধারান সম্পাদক শাহিনা আক্তার ও বিতর্কিত নার্সিং সুপারভাইজার জেসমিন আক্তার। আর দাবীকৃত চাদার টাকা না দিলে অকথ্য ভাষায় গালমন্দ করছে জেসমিন। এমনকি দাবীকৃত চাদার টাকা না দেওয়ায় ডিউটি রোষ্টার পরিবর্তন করারও হুমকি দেয় জেসমিন।’ এদিকে নেসলে কোম্পানীর দায়িত্বে থাকা সাজিদুর রহমান বলেন, ‘নেসলে কোম্পানী ৫০ জন নার্সিং অফিসারের দুপুরের খাবার খরচ বহন করবে। এছাড়া বাড়তি খরচ বহন করবে কিনা সেটা ডিভিশনাল এরিয়া ম্যানেজার বলতে পারবেন। ডিভিশনাল এরিয়া ম্যানেজার বিষয়টি এরিয়ে গিয়ে বলেন,‘নেসলে কোম্পানী আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষ্যে কোন খরচ বহন করছে না।’

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব