আপডেট: July 15, 2022
রিপোর্ট, শিকদার মাহাবুবঃ
পূর্ব শত্রুতার জের ধরে নবম শ্রেণির এক ছাত্রকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে রাজাপুর উপজেলার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। আহতকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিক্ষার্থীর নাম মোঃ শাহিন (সানি)। টিএনটি রোড এলাকার মৃত আবুল কালামের ছেলে সে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সানি জানায়,একই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী প্রফেসর আবদুল গোলাম বারীর ছেলে
জাহিদ জোহা খান, এসএসসি পরীক্ষার্থী ও খোকন সিকদারের ছেলে বিলাশ ও নাঈম,সাবেক শিক্ষার্থী ও সাইদুল খা’র ছেলে জুবায়েরসহ ২/৩ জন কিশোর ধারালো ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে আমাকে মৃত ভেবে মাটিতে ফেলে দিয়ে চলে যায়। একপর্যায়ে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এদিকে হামলার পর থেকে কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে জানা গেছে। তবে হামলার ঘটনায় কিশোর গ্যাংয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে রাজাপুর থানার ওসি বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।






