বরিশালের কাউনিয়া থানায় যোগ দিলেন দুই কর্মকর্তা : দিলেন নতুন বার্তা

আপডেট: November 2, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

 নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে একযোগে রদবদল হয়েছে।

এরই ধারাবাহিকতায় কাউনিয়া থানার নতুন সহকারী পুলিশ কমিশনার (এসি) হিসেবে যোগদান করেছেন মোঃ জামাল এবং নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুহম্মদ জহিরুল ইসলাম।

নতুন দায়িত্ব গ্রহণের পর কাউনিয়া থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের বিষয়ে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন নতুন এসি মোঃ জামাল।

তিনি অপরাধীদের সতর্ক করে দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে মাদক ব্যবসা ও মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িত ব্যক্তিদের এ পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার পরামর্শ দিয়েছেন।

নতুন এসি মোঃ জামাল বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

অন্যদিকে, কাউনিয়া থানার নতুন ওসি মুহম্মদ জহিরুল ইসলাম পূর্ববর্তী কর্মকর্তার কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন।

নতুন দুই কর্মকর্তার যোগদানের মধ্য দিয়ে কাউনিয়া থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জন্য হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

  • ফেইসবুক শেয়ার করুন
সম্পাদকঃ শিকদার মাহবুব