হায়াতসার গ্রামে জেলেকে কোপানো মামলায় বাবুল গ্রেপ্তার

আপডেট: May 19, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার:
মাছ ধরার জাল চুরির ঘটনা ফাঁস করে দিয়েছে এমন সন্দেহে খোকন নামে এক জেলেকে কোপানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় বাবুল শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাবুল শরীফ ওই এলাকার মৃত মোবারক শরীফের ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করেছে কাউনিয়া থানার তদন্ত ওসি মোঃ সগীর হোসেন। গতকাল বৃহস্পতিবার রাতে তাকে আটক করে কাউনিয়া থানার এসআই এনামুল। উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের হায়াতসার গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এসময় আহতকে খোকনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খোকন আব্দুর রহিমের ছেলে। জানা গেছে, কিছুদিন আগে স্থানীয় জেলে রাশেদের জাল চুরির ঘটনা ঘটে। পরে চোরাইকৃত জাল এলাকার একটি পুকুর থেকে উদ্ধার করে রাশেদ। খোকন জালের সন্ধান দিয়েছি, এমন সন্দেহ হলে ক্ষিপ্ত হয় স্থানীয় চোর মামুন। একপর্যায়ে মামুন ও তার বাবা বাবুল শরীফ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে খোকনকে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হলে তারা পালিয়ে যায়।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব