আপডেট: September 30, 2026
স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির (১৭-২০ গ্রেড) প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল আজিজ এর (৩৭ তম) মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০শে সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি বরিশাল
বিভাগীয় জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক বাপ্পির পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি বরিশাল বিভাগীয় জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান নাঈম,শেবাচিম ও হাসপতাল শাখার সভাপতি মোঃ রাব্বি আল মামুন ফয়সাল,সম্পাদক আবিদ ইসলাম। শেবাচিম হাসপতাল কর্মচারী মোঃ সহিদ,আল মামুন রাব্বি, তুষার সাহা,মিলন হালদার,মোঃ হাফিজুর রহমান, তরিকুল ইসলাম রনি,সাইফুল ইসলাম, মোঃ বাপ্পি,লাকি বেগম,মোর্শেদা আক্তার,মোঃ আবুবকর,জিয়াউল হক,মোঃ হাসান, ফেরদৌস খান,মোঃ মাহমুদ হোসেন,মোঃ জুম্মন হোসেন,মারুফ শেখ। বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী মোঃ আশিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, নিজের ভিটে বাড়ী বিক্রি করে আব্দুল আজিজ কর্মচারীদের পাশে থেকে লড়াই সংগ্রাম করেছেন। তার অবদান আমরা কোনোদিনও ভুলবো না। আজকে আব্দুল আজিজের মতো সংগ্রামী নেতার খুবই অভাব, এই সমাজে। আমরা কর্মচারীরা বর্তমানে সরকার কতৃক যে সকল সুবিধা ভোগ করছি তার পথিকৃৎ ছিলেন আব্দুল আজিজ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি বরিশাল বিভাগীয় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিল আহমেদ জাকির।






