বরিশালে ছাত্রদল নেতার বিরুদ্ধে কোতয়ালি থানায় অভিযোগ

আপডেট: October 2, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

  স্টাফ রিপোর্টার::
অটোচালকদের কাছ থেকে জোড়পূর্বক টাকা আদায়ের ঘটনায় বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্ববায়ক সাদ্দামের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে ২৫জন থ্রী হুইলার চালক স্বাক্ষরিত এ অভিযোগ বরিশাল কোতয়ালি থানায় দায়ের করা হয়।

লিখিত অভিযোগে বলা হয়,বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকার অটোস্ট্যান্ড থেকে প্রত্যেক চালকের কাছ থেকে প্রতিদিন চাঁদাবাজী করে বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্ববায়ক সাদ্দাম ও তার অনুসারী অলি,চান মিয়াসহ ৪/৫ জন যুবক। ছাত্রদল নেতা সাদ্দামের চাঁদাবাজীর বিরুদ্ধে অটোচালকরা প্রতিবাদ করলে তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এদিকে চৌমাথা এলাকার বাসিন্দা ও থ্রী হুইলার চালকদের নেতা মোঃ মনির হোসেন বলেন,বিগত কয়েকমাস ধরে ছাত্রদলের যুগ্ম আহ্ববায়ক সাদ্দাম ও তার অনুসারী অলি,চান মিয়াসহ ৪/৫ জন যুবক থ্রী হুইলার চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদাবাজী করছে। বিষয়টির প্রতিকার পেতে আমরা ২৫ জন চালক থানায় লিখিত অভিযোগ দিয়েছি। বরিশাল কোতয়ালি থানায় অভিযোগের সিরিয়াল নম্বর ৪৯৭৮।

তবে চাঁদাবাজীর অভিযোগের বিষয়ে জানতে বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্ববায়ক সাদ্দামের ব্যবহৃত মুটোফোনে (০১৯১৭…৬৭২২) একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

অন্যদিকে বরিশাল কোতয়ালি থানার ওসি আল মামুন বলেন,অভিযোগের বিষয়টি থানার রেজিস্ট্রার খাতা দেখে বলতে পারবো। এখন বাসায় রয়েছি।

 

 

 

  • ফেইসবুক শেয়ার করুন
সম্পাদকঃ শিকদার মাহবুব