ফরিদপুরে নার্সের মৃত্যু:পেটে ছিলো গজ..

আপডেট: October 9, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

গোয়ালন্দ প্রতিনিধি:
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় বীথি আক্তার (২৫) নামে এক নার্সের পেটে গজ রেখে সেলাই করার অভিযোগ উঠেছে দুই চিকিৎসকের বিরুদ্ধে। অপারেশনের পর থেকেই তীব্র পেটব্যথাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর গতকাল বৃহস্পতিবার সকালে ঢামেক হাসপাতালে তিনি মারা যান।

Advertisement

বীথি আক্তার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তমিজউদ্দিন মৃধার মেয়ে, ডাঙ্গী গ্রামের বাসিন্দা। গোয়ালন্দের ইউএনও সাইফুল হুদা জানান, ‘ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
সম্পাদকঃ শিকদার মাহবুব