মাদক কারবারিদের কঠোর হস্তে দমন করবো- বিএনপি নেতা ফারুক

আপডেট: October 9, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

রিপোর্ট,শিকদার মাহবুব:
বরিশাল শহরের সাধারন ব্যবসায়ীদের খোঁজখবর নিয়েছেন বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক।

শুক্রবার (১০ অক্টোবর) বরিশাল শহরের পলাশপুর এলাকায় ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করেন তিনি।

এসময়ে ব্যবসায়ীদের কাছ থেকে রাজনৈতিক ছত্রছায়ায় কেউ চাঁদাবাজী করছে কিনা সেসব বিষয়েও খোঁজখবর নেন মনিরুজ্জামান খান ফারুক। ব্যবসায়ীদের খোঁজকবর নেওয়ার পাশাপাশি তিনি বলেন,চাঁদাবাজদের গণধোলাই দিয়ে আমার কাছে নিয়ে আসবেন।আমি চাঁদাবাজদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করবো। আমাদের নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলায় কোনো চাঁদাবাজদের ঠাঁই হবে না। তাছাড়া ব্যবসার আড়ালে যদি কেউ মাদক ও চোরাকারবারীদের সঙ্গে সম্পৃক্ত থাকেন তাদের কোনরকমে রেহাই নেই।

চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করে এই নেতা বলেন, বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে চাঁদাবাজ এবং মাদক সেবনকারী ও মাদক কারবারিদের কঠোর হস্তে দমন করবো- আমি।

ওয়ার্ড বিএনপি নেতা মাইনুল ইসলাম, হানিফ হাওলাদার, মোস্তাফিজুর রহমান মুসা, স্বেচ্ছাসেবক দল নেতা দিন ইসলাম ইকু ও আব্দুস সোবহান, যুবদল নেতা,তরিকুল ইসলাম ঝুনু,৪ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তামিম মাহমুদ , যুবদল নেতা মামুন মিয়া,ফয়সাল হাওলাদার,তারেক সম্রাটসহ একাধিক নেতৃবৃন্দ।

 

  • ফেইসবুক শেয়ার করুন
সম্পাদকঃ শিকদার মাহবুব