আপডেট: December 27, 2021
নিজস্ব প্রতিবেদক :
বরিশাল নগরীর বিবির পুকুর পাড়ে অবস্থিত তাজ হোটেলে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। এসময়ে ৯৯৯ এ কল পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ এসে ধর্ষনের অভিযোগে এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করে। পাশাপাশি ধর্ষনের শিকার ওই মেয়েটিকেও পুলিশ উদ্ধার করেছে। ধর্ষনের অভিযোগে আটক হওয়া স্বর্ণ ব্যবসায়ীর নাম সজল কর্মকার । ঝালকাঠি কাঠপট্টি এলাকার তপন কর্মকারের ছেলে সে। অভিযোগ উঠেছে সজলকে আজ দুপুরে আটকের পর থেকে রাত পর্যন্ত থানায় কোন মামলা নেওয়া হয়নি। সজল কোটি টাকার মালিক হওয়ার কারনে থানা পুলিশ মামলা নিতে গড়িমসি করছে। এদিকে সজলকে ছাড়িয়ে নিতে থানায় ভীড় করেছে ঝালকাঠি শহরের একটি প্রভাবশালী মহল। মুঠোফোনে কথা হলে বরিশাল কোতয়ালী মডেল থানার ডিউটি অফিসার দোলা আক্তার জানান, ভিকটিম চাইলে অবশ্যই মামলা গ্রহন করা হবে। অন্যদিকে পুলিশের সহকারী কমিশনার শারমিন সুলতানা রাখি বলেন,‘বিষয়টি আমার জানা নেই। তবে আমি খোজ নিয়ে দেখছি’।






