বরিশালে রাতের অন্ধকারে ৫০ জন যাত্রী নিয়ে নৌকাডুবি. .

আপডেট: October 19, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

না‌জিরপু‌র প্রতিনিধি
পিরোজপুরের না‌জিরপু‌রে অর্ধশতাধিক যাত্রীসহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অনে‌কে সাঁতরে তীরে উঠতে পারলেও ২ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টায় কা‌লিগঙ্গা নদীর শ্রীরামকাঠী লঞ্চ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ দুজন হলেন জেলার নেছারাবাদ উপ‌জেলার ভরতকাঠী গ্রা‌মের শংকর বেপারীর মেয়ে অদ্রিতা বেপারী (০৯) ও তার স্ত্রী রিনা বেপারী (৪৫)।

জানা গেছে, পেশায় ঢাকার এক প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ড শংকর বেপারী দুর্গাপূজার ছুটিতে পরিবার নিয়ে ভরতকাঠীর গ্রামের বাড়িতে আসেন। রাতে শ্রীরামকাঠী এলাকা থেকে পূজা দেখে ট্রলারযোগে সপরিবারে বাড়ি ফিরছিলেন তারা।
পিরোজপুরে অর্ধশত যাত্রী নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ২
বরিশালে ছাত্রলীগের ৭৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা

রাত ৯টার দিকে ৫০ জনেরও বেশি যাত্রী ও ৬টি মোটরসাইকেল নিয়ে ট্রলারটি নাজিরপুর প্রান্ত থেকে ভরতকাঠী ফেরিঘাটের উদ্দেশে ছাড়ার পরই নদীতে তলিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী ও কয়েকটি ভারী বাইক ওঠানোর কারণে ট্রলারটি ভারসাম্য হারিয়ে ফেলে এবং নাজিরপুর প্রান্তেই ডুবে যায়।

অধিকাংশ যাত্রী সাঁতরে ও স্থানীয়দের সহায়তায় কূলে উঠতে পারলেও শংকর বেপারীর স্ত্রী ও শিশু সন্তান নিখোঁজ হন।

না‌জিরপুর থানার ওসি ত‌রিকুল ইসলাম জানান, ৫০ যাত্রী ও ৬ মোটরসাইকেল নিয়ে নৌকাটি ডুবে গেলে অনে‌কে সাঁত‌রে উঠে আসে। তবে দুইজন নিখোঁজ আছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
সম্পাদকঃ শিকদার মাহবুব