বরিশালে থানা হেফাজতে আবুল খায়ের কোম্পানীর সুপারভাইজার. .

আপডেট: October 20, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার::
বরিশালে হাসান নামে এক যুবককে দ্রুত উদ্ধারের পর আবুল খায়ের কোম্পানীর সুপারভাইজার আনোয়ারকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর মুচলেকা নিয়ে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বেলা বারোটার দিকে কাউনিয়া থানা পুলিশ আনোয়ারকে নিজ বাসায় পাঠিয়েছেন। বিষয়টি নিশ্চত করেছেন কাউনিয়া থানার ইন্সপেক্টর কামাল হোসেন।

ইন্সপেক্টর কামাল হোসেন বলেন, সোমবার দিবাগত রাতে মুঠোফোনে বরিশাল কাউনিয়া হাউজিং এলাকায় এক কর্মচারীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ আসে। রাতেই আমরা দ্রুত ওই কর্মচারীকে উদ্ধার করতে সক্ষম হই। পাশাপাশি অভিযুক্ত সুপারভাইজার আনোয়ারকে রাতেই থানা হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

আজ মঙ্গলবার বেলা বারোটার দিকে কর্মচারী হাসানের পরিবারের সম্মতি সাপেক্ষে অভিযুক্ত সুপারভাইজারকে নিজ বাসায় ফেরত পাঠানো হয়।

এদিকে কর্মচারী হাসানকে উদ্ধারের পর, পুলিশকে ধন্যবাদ জনিয়েছেন ভুক্তভোগী হাসানের পরিবার। উল্লেখ্য, গতকাল সোমবার রাতে বরিশালের কাউনিয়া হাউজিং এলাকায় অবস্থিত আবুল খায়ের কোম্পানীর সুপারভাইজার আনোয়ার পাওনা টাকার জের ধরে কর্মচারী হাসানকে আটকে রাখে। এরপর কাউনিয়া থানা পুলিশের ইন্সপেক্টর কামাল হোসেনের নেতৃত্বে দ্রুত হাসান ওরফে সাহাদতকে উদ্ধার করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
সম্পাদকঃ শিকদার মাহবুব