আপডেট: October 21, 2026
রিপোর্ট, বিডি ক্রাইম পেট্রোল
বরিশালে থ্রী হুইলার মালিক ও চালকদের কাছ থেকে কেউ যদি ১ টাকাও চাঁদাবাজী করে তাদেরকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে চাঁদাবাজদের ধরে আইনের আওতায় নিয়ে আসা হবে। আমাদের বরিশাল থ্রী হুইলার মালিক সমিতি কোনো চাঁদাবাজদের প্রশ্রয় দিচ্ছে না। উল্টো বরিশালের থ্রী হুইলার মালিক ও চালকদের কাছ থেকে কেউ চাঁদা দাবী করলে আমরা তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করছি।
এমনটাই হুশিয়ারি উচ্চারন করে কথা বলেছেন বরিশাল থ্রী হুইলার মালিক সমিতির সভাপতি আবুল কালাম (কালু)।
বরিশাল থ্রী হুইলার মালিক সমিতির সভাপতি আবুল কালাম বলেন- অনেক থ্রী হুইলার মালিক রয়েছেন যারা বিপদে পড়লে আমাদের শরণাপন্ন হন। মালিক সমিতির কল্যাণ ফান্ড থেকে তাদেরকে সহায়তা করে থাকি। কেউ অসুস্থ হলে হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেই। পাশাপাশি চেষ্টা করি- অসুস্থ ওই সদস্যর পরিবারের পাশে থাকার। আর্থিকভাবে না পারলেও আমরা তাকে নিজের পরিশ্রম দিয়ে সহায়তা করি। এটাই বিপদের সময় পাশে থাকার জ্বলন্ত উদাহরণ।
এদিকে ছাত্রদল নেতা সাদ্দামের অটোস্ট্যান্ডে চাঁদাবাজী প্রসঙ্গে আবুল কালাম বলেন, সাদ্দাম শ্রমিক সংগঠনের কেউ নয়। তার চাঁদাবাজীর দায়ভার ছাত্রদলের কাধে বর্তাবে। তবে আমাদের সঙ্গে সাদ্দামের কোনো সম্পৃক্ততা নেই।
উল্লেখ্য,বরিশাল নগরীর সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা বাজার অটোস্ট্যান্ডে সাদ্দাম থ্রী হুইলার চালকদের কাছ থেকে জোড়পূর্বক চাঁদাবাজী করলে, বরিশালের বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। একপর্যায়ে সাদ্দামের বিরুদ্ধে বরিশাল কোতয়ালী থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়।
এদিকে বরিশাল থ্রী হুইলার মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ মুনসুর বলেন, ছাত্রদল নেতা সাদ্দামকে আমরা কোনভাবেই ছাড় দিবোনা। আমরা সর্বদা মালিক ও চালকদের মঙ্গলার্থে কাজ করবো।






