মঠবাড়িয়া কলেজ ছাত্রদলের সম্পাদককে শোকজ

আপডেট: October 22, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

মঠবাড়িয়া প্রতিনিধি
দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পিরোজপুরের মঠবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাঈম হোসেনকে (তাজ নাঈম) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) পিরোজপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে এই নোটিশ দেওয়া হয়।

পিরোজপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) খালিদ হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

Advertisement

নোটিশে বলা হয়, মঠবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত থাকা সত্ত্বেও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠায় তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে এই ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

পিরোজপুর জেলা শাখা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন এ নির্দেশনা দেন।

  • ফেইসবুক শেয়ার করুন
সম্পাদকঃ শিকদার মাহবুব