আপডেট: October 29, 2026
গৌরনদী ও মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে গাছচাপায় শ্রমিক এবং মেহেন্দিগঞ্জ উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পৃথক দুই ঘটনায় তারা মারা যান।
মৃতরা হলেন- গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কলবাড়িয়া এলাকার মৃত হাসেন তালুকদারের ছেলে আব্দুস সালাম তালুকদার (৪৫) এবং মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর পানবাড়িয়া গ্রামের মিরাজ রাঢ়ির ছেলে হযরত আলী (৩)।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান খান বলেন, বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামে আম গাছ কাটছিলেন সালাম তালুকদার। হঠাৎ গাছটি পড়ে গেলে নিচে চাপা পড়েন তিনি। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবার দুপুরে পরিবারের সবার অগোচরে হযরত আলী বাড়ির পাশের জলাশয়ে পড়ে নিখোঁজ হয় শিশু হযরত আলী। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।






