কুয়াকাটায় গিয়ে আ/ট/ক : বরিশালের শ্রম অ/ধি/দ/প্ত/রের পরিদর্শক!

আপডেট: October 31, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

 কলাপাড়া প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেলের নতুন লাইসেন্স ও নবায়নের নামে ঘুষ গ্রহণের অভিযোগে মো. শাহাব উদ্দিন (৪২) নামে এক শ্রম পরিদর্শককে আটক করেছে হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। এ সময় তিনটি হোটেল থেকে নেওয়া মোট ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার রাত ১০ টায় কুয়াকাটা প্যালেস ও হোটেল শৈবালে লাইসেন্স নবায়নের কথা বলে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করার সময় তাকে আটক করা হয়।

শাহাব উদ্দিন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বরিশাল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) হিসেবে কর্মরত রয়েছে বলে জানা গেছে।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের অভিযোগ, শ্রম অধিদপ্তর আবাসিক হোটেলগুলোতে এ, বি ও সি ক্যাটাগরিতে লাইসেন্স দিয়ে থাকেন। এ লাইসেন্সের নবায়ন ফি সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা হতে পারে। তবে গত দুই বছর ধরে শাহাব উদ্দিন বিভিন্ন হোটেলে গোপনে মামলার ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

বরিশাল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক নবীন হাওলাদার জানান, শাহাব উদ্দিন ব্যক্তিগতভাবে কুয়াকাটায় বেড়াতে গেছেন। সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নগদ টাকা গ্রহণের কোনো সুযোগ নেই। তার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, শাহাব উদ্দিন বিভিন্ন স্থানে গিয়ে টাকা নিচ্ছেন। এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে প্রতিবেদন পাঠানো হবে, যাতে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়।

  • ফেইসবুক শেয়ার করুন
সম্পাদকঃ শিকদার মাহবুব