শিরোনাম
পটুয়াখালীতে মোটরে বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে লাল মিয়ার মৃ/ত্যু কাঁঠালিয়ায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই : গুঁ/ড়ি/য়ে দেওয়া হলো ইটভাটা বরগুনায় চরম ঝুঁ/কি/পূ/র্ন বেড়িবাঁধ : পলিথিন টাঙিয়ে ৪০ পরিবারের বসবাস বোরহানউদ্দিনে ছা/ত্র/লী/গে/র মিছিলে অর্থায়ন : যুবক গ্রেপ্তার পিপি হ/ত্যা মামলা : ঝালকাঠিতে মৃ/ত্যু/দ/ণ্ড/প্রা/প্ত আসামির আত্মসমর্পণ কলাপাড়ায় ঝাড়ফুঁকের নামে কি/শো/রী/র সঙ্গে পুংপাং : মামলা দায়ের বাউফলে কারখানা নদীর ভাঙনে দিশেহারা মানুষ : ঝুঁকিতে ৩টি স্কুল পটুয়াখালীতে আ’গু’নে ভ’স্মী’ভূ’ত গঞ্জোর আলীর বসতঘর পটুয়াখালীতে বিএনপি নেতার মেয়ের মৃ/ত্যু : যুবদল নেতার গ্রে’প্তার দাবি

পটুয়াখালীতে মোটরে বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে লাল মিয়ার মৃ/ত্যু

আপডেট: November 3, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

 কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. লাল মিয়া হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের হাঁড়িপাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, বাড়ির ওয়াশরুমে পানি তোলার জন্য বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন লাল মিয়া। তাঁর চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
সম্পাদকঃ শিকদার মাহবুব