বাকেরগঞ্জে যুবককে কুপিয়ে জখম

আপডেট: January 6, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক
বরিশালের বাকেরগঞ্জে হুমায়ুন কবির (৩২) নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসী বাহিনী।গত বুধবার (৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের মঙ্গলশি গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়- গতকাল বুধবার দুপুর ১টার দিকে ৬নং ফরিদপুর ইউনিয়নের মঙ্গলশি গ্রামে পূর্ব শত্রুত্রা জেরে একই গ্রমের লেহাজ উদ্দিন হাওলাদারের পুত্র নজরুল (৫০), ইসহাকের পুত্র দুলাল (৩৮), কাঞ্চন হাওলাদারের পুত্র লতিফ (৫০), মোশারেফ হাওলাদারের পুত্র কঙ্কন (২০), হানিফ হাওলাদারের পুত্র ইমরান (২৭), আবদুর রাজ্জাকের পুত্র বশির (৩৫), সহ ৬/৭ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হুমায়ুন কবিরের উপর হামলা চালায়। এবং তাকে বেধরক পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর জখম করে তার সাথে থাকা ১০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় সন্ত্রাসী বাহিনী। এসময় তার বড় ভাইয়ের স্ত্রী তাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও মারধর ও শ্লীলতাহানি করা হয়। পরে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হুমায়ুন কবিরকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলনকে একাধিকবার কল করা হলেও তিনি কলটি রিসিভ করেন নি।এ ব্যাপারে কাকরদা পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মনিরুজ্জামান বলেন, হামলার ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব