আপডেট: July 14, 2022
স্টাফ রিপোর্টার।।
নগরীর আমানতগঞ্জ সিকদার পাড়া এলাকায় মোটরসাইকেলের চাপায় গুরুতর আহত বৃদ্ধ আনোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ন্যাশনাল
নিউরো সাইন্স হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকা নেওয়া হয়। আনোয়ার হোসেন একজন মতস্য ব্যবসায়ী। মৃত আঃ রশিদ বেপারীর ছেলে সে। উল্লেখ্য: গতকাল বৃহস্পতিবার সকাল আটটায় আনোয়ার হোসেন রাস্তা দিয়ে পায়ে হেঁটে বাড়িতে রওয়ানা হয়। এসময় পেছন থেকে একটি মোটরসাইকেল এসে তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শেবামেক হাসপাতালে নেওয়া হয়। আহতের মেয়ে রোজিনা আক্তার বলেন, বাবার শারীরিক অবস্থার অবনতি দেখে শেবামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ন্যাশনাল নিউরোসাইন্স হাসপাতালে প্রেরণ করে। আমার বাবার জন্য সকলে দোয়া করবেন।






