সিলেটে অস্ত্রের মুখে ৪২ লাখ টাকা ছিনতাই

আপডেট: December 11, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

 

অনলাইন ডেস্ক::: সিলেট নগরীতে দিনদুপুরে অস্ত্রের মুখে দুই সহোদরকে জিম্মি করে ৪২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় কোনো আটক বা গ্রেফতার নেই।

বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি জিয়াউল হক যুগান্তরকে জানান, জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। সোমবার বেলা পৌনে ২টার দিকে নগরীর শিবগঞ্জ ফরহাদ খাঁর পুলের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী রুপায়েল আহমদ জানান, তার ভাই হেলাল আহমদসহ তিনি ৩টি ব্যাংক থেকে ৪২ লাখ টাকা উত্তোলন করেন। মঙ্গলবার জায়গা ক্রয়ের জন্য ওই টাকা তোলা হয়। টাকা উত্তোলন করে সিএনজি চালিত অটোরিকশায় শিবগঞ্জস্থ বাসায় ফিরছিলেন। পথিমধ্যে শিবগঞ্জ ফরহাদ খাঁর পুল সংলগ্ন ইয়ামাহা মোটরসাইকেল শোরুমের সামনে পৌঁছামাত্র ৬টি মোটরসাইকেলে ছিনতাইকারীরা অটোরিকশা আটকে অস্ত্রের মুখে দুই ভাইকে জিম্মি করে নগদ ৪২ লাখ টাকা ছিনিয়ে নেয়।

রুপায়েলের স্বজনরা জানান, একটি লাল রংয়ের পালসার মোটরসাইকেল ও টিভিএস মোটরসাইকেলে ছিনতাইকারীরা পালাচ্ছে এমন দৃশ্য ওই এলাকার সিসিটিভি ফুটেজে দেখা গেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব