আমতলীতে একই পরিবারের তিনজনকে কোপানোর অভিযোগ

আপডেট: July 15, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

রিপোর্ট, শিকদার মাহাবুবঃ
জমিজমা বিরোধের জের ধরে একই পরিবারের তিনজনকে কোপানোর অভিযোগ পাওয়া গেছে। আজ সকাল সাড়ে আটটার দিকে আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী গ্রামে এ ঘটনা ঘটে। এসময় আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন,আলম গাজী,তার ছেলে মামুন গাজী ও তার স্ত্রী মাহিনুর বেগম। আহত মামুন গাজী বলেন, জমিজমা বিরোধের জের ধরে একই পরিবারের তিনজনকে কুপিয়েছে প্রতিপক্ষরা। এছাড়াও ঘরবাড়ি ভাংচুর ও নগদ ১ লক্ষ ২৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এই হামলা চালায় স্থানীয় সায়েম গাজ,জলিল গাজী, সালাম গাজী, ইমরান গাজী, সত্তার গাজী, দেলোয়ার গাজী, মাসুম বিল্লাহ, খোকন গাজী,নাঈম গাজী, হাসিনা বেগমসহ ৪/৫ জন যুবক। তবে এ ঘটনায় প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে আমতলী থানার ওসির ব্যবহৃত মুঠোফোনে কল করা হলে তা রিসিভ হয়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব