দপদপিয়া এলাকার সাবেক মেম্বার বশারের হামলায় স্বামী-স্ত্রী আহত

আপডেট: July 18, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার:
নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার সাবেক মেম্বার
বশার সিকদারের হামলায় স্বামী ও স্ত্রী আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে। এসময়ে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন সিকদার বাড়ির বাসিন্দা সহিদ সিকদার ও তার স্ত্রী আকলিমা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সহিদ সিকদার বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আমাকে ও আমার স্ত্রীকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে স্থানীয় সাবেক মেম্বার বশার সিকদার। এছাড়াও আমার পরিবারকে ঘরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত সে। অন্যদিকে আহত আকলিমা আক্তার বলেন, হামলার সময় আমার স্পর্শকাতর স্থানে হাত দিয়েছে লম্পট মেম্বার। এদিকে সাবেক মেম্বার বশার সিকদার বলেন, শহিদ ও তার পরিবার নানাবিধ অপকর্মে লিপ্ত। তাদের এই বাড়িতে থাকতে দেওয়া হবে না। আমরা সবাই জমির দামের চেয়েও বেশি টাকা দিয়ে তা কিনে রাখবো। তাছাড়া ঝগড়ার সময় আমি তাকে বাঁশের মুড়োঝাটা দিয়ে পিটিয়েছি। অন্যদিকে আকলিমা আক্তার বলেন, চিকিৎসা শেষে আমরা বশারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবো।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব