মুলাদীর স্কুল শিক্ষিকা শারমিন সুলতানা সাময়িক ব/র/খা/স্ত

আপডেট: November 6, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

 মুলাদী প্রতিনিধি
পরকীয়া প্রেমিকের সঙ্গে কারাগারে যাওয়ায় স্কুল শিক্ষিকা শারমিন সুলতানাকে সাময়িক বরখাস্ত করেছে শিশু কল্যাণ ট্রাস্ট।

বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালক সুরাইয়া খানের স্বাক্ষরিত অফিস আদেশে নাসরিন সুলতানাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এদিকে জানা গেছে, শারমিন সুরতানা বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের বেগম সামছুন্নাহার শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

বিষয়টি নিয়ে কথা হলে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম সরওয়ার বলেন, নৈমিত্তিক ছুটি নিয়ে সহকারী শিক্ষক নাসরিন সুলতানা আদালতে হাজির হয়েছিলেন। পরে তিনি কারাগারে যান। শিশু কল্যাণ ট্রাস্ট তাঁকে সাময়িক বরখাস্ত করেছে। মামলা নিষ্পত্তির পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
সম্পাদকঃ শিকদার মাহবুব