আপডেট: July 21, 2022
রিপোর্ট, শিকদার মাহাবুবঃবরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে(শেবামেক) ডিজিও ১ম ব্যাচের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল এগারোটায় কলেজের ১ নং গ্যালারিতে অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।অরিয়েন্টেশনের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। অবস এন্ড গাইনী বিভাগের প্রধান ডাঃ খুরশীদ জাহান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডাঃ মোঃ মনিরুজ্জামান শাহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) বরিশাল শাখার সভাপতি ডাঃ মোঃ ইশতিয়াক হোসেন ও শেবামেক হাসপাতালের পরিচালক ডাঃ এইচ.এম.সাইফুল ইসলাম। ডাঃ ইন্দ্রানী করের সসঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ডাঃ মোঃ আকবর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ রেফায়েত উল্লাহ,ডাঃ নাসরিন সুলতানা,ডাঃ সাহিদা সুলতানা,ডাঃ নাহিদা আক্তার সুপা,ডাঃ শিখা সাহা প্রমুখ।






