আপডেট: July 27, 2022
স্টাফ রিপোর্টারঃ পূর্ব শত্রুতার জের ধরে রাফসান তালুকদার নামে এক কিশোরকে কোপানোর অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে নগরের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। এসময়ে আহত কিশোরকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই এলাকার রফিক তালুকদারের ছেলে সে। আহতের বড় ভাই হাসান তালুকদার বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আমার ছোট ভাইকে হত্যার উদ্দেশ্যে একই এলাকার শামিমের ছেলে সৌরভ, রিফিউজি কলোনির আবীর, মনসুর কোয়ার্টার এলাকার শাহজাহানের ছেলে ভাল্লুক শাকিল,হাতেম আলী চৌমাথা এলাকার মৃত খালেকের ছেলে কালেক, সাদ্দাম,মেতরপাড়ার কবিরের ছেলে আাজাদসহ ৭/৮ জন যুবক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারী যুবকরা পালিয়ে যায়। তবে এ ঘটনায় প্রতিপক্ষদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে হামলার ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।






