বাবুগঞ্জে গ্রাম পুলিশ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত

আপডেট: August 6, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

রিপোর্ট, শিকদার মাহাবুবঃ বাবুগঞ্জ উপজেলার চাঁদপয়সা ইউনিয়নের বটতলা এলাকায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে গ্রাম পুলিশ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে জালাল মোল্লা ওরফে কালু ও রমজান নামে এক যুবককে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে আহত বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এরা হলেন- জাকির মোল্লা, লিটন, ইয়াসিন, মনির,সাফিয়া,আমেনা,রোকেয়া, আজিজ, রোকেয়া বেগম,রাজিয়া,আকাশ, জুয়েল, রানীও মনি। অপরপক্ষে আহতরা হলেন-গ্রাম পুলিশ সোহবরাব হোসেন মোল্লা, তার ছেলে রমজান, ভাগ্নে সুমন ও তার স্ত্রী মিলি,আলামিন, মামুন, মাইনুল ও তার স্ত্রী মায়া বেগম, বোন শেফালী বেগম। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জালাল মোল্লা বলেন,”গ্রাম পুলিশ সোহবরাব হোসেন মোল্লা তার সহযোগীরা জমি বিরোধের জের ধরে আমার ওপর এবং আমার পরিবারের ওপর হামলা করে। এদিকে গ্রাম পুলিশ সোহবরাব হোসেন মোল্লা বলেন, জমি বিরোধের জের ধরে আমার ওপর এবং আমার পরিবারের ওপর হামলা উল্টো হামলা চালিয়েছে প্রতিপক্ষ। অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য লতিফ ওরফে লতুর
উস্কানিতে তারা এ হামলা চালায়। এদিকে সরেজমিনে গিয়ে জানা গেছে, উভয় পরিবারের কতিপয় লোকজন পরলোভী ও ভূমিদস্যুতায় জড়িত। ভূমিদস্যুতায় সম্পৃক্ত হয়ে মাঝেমধ্যে তারা সংঘর্ষে লিপ্ত হয়। এক্ষেত্রে মারামারিতে অংশ নিতে ভুল করেন না মোল্লা বাড়ির কতিপয় নারীরাও। অন্যদিকে বিমান বন্দর থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, আজ শনিবার দুপুরে
দুই গ্রুপ থানায় অভিযোগ করেছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

 

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব