১৫ আগস্টের ব্যানার টানাতে গিয়ে বাঁধার সম্মুখীন নার্সিং নেতৃবৃন্দ!

আপডেট: August 6, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

রিপোর্ট,শিকদার মাহাবুবঃবরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবামেক) হাসপাতালে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যানার টানাতে গিয়ে বাঁধার সম্মুখীন হয়েছে বলে অভিযোগ করেছেন নার্সিং নেতৃবৃন্দ। সম্প্রতি এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটলে নার্সিং সুপারিন্টেন্ডেন্টের বিরুদ্ধে হাসপাতাল পরিচালক বরাবর অভিযোগ করেন স্বাধীনতা নার্সেস পরিষদের (স্বানাপ) শেবামেক হাসপাতাল শাখার নেতৃবৃন্দ। স্বানাপ সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, “হাসপাতালে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যানার টানাতে গেলে তাতে বাঁধা প্রদান করে নার্সিং সুপারিন্টেন্ডেন্ট সুফিয়া বেগুন। পরে আমরা পরিচালক স্যারকে অবহিত করলে বিষয়টি সমাধানের আশ্বাস দেন।” অন্যদিকে জানা গেছে, হাসপাতালের ব্রাদার মোসলেম খাঁ ও ব্রাদার সাহালম ফকিরের কুপরামর্শে এসব অপকর্মে জরাচ্ছেন নার্সিং সুপারিন্টেন্ডেন্ট। যে কারণে নার্সিং অফিসারদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এদিকে হাসপাতালের নার্সিং সুপারিন্টেন্ডেন্ট সুফিয়া বেগুন বলেন, ” আমাকে না জানিয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যানার টাঙিয়েছে নার্সিং নেতৃবৃন্দ। আমাকে জানানোর প্রয়োজনবোধ মনে করেনি তারা। আমি বিষয়টি তাদের কাছে জানতে চেয়েছিলাম মাত্র। যে কারণে নার্সিং নেতৃবৃন্দ আমার ওপর ক্ষিপ্ত হয়ে পরিচালক স্যারের কাছে অভিযোগ করেছে। এর বেশি কিছু হয়নি।”তবে হাসপাতাল পরিচালক ডাঃ এইচ.এম.সাইফুল ইসলামের সঙ্গে সাক্ষাতে কথা হলে তিনি বলেন, “১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যানার টানানোর ক্ষেত্রে বাঁধা প্রদানের এখতিয়ার নার্সিং সুপারিন্টেন্ডেন্টের নেই। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।”

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব