বরিশালে জাতীয় শোক দিবস উপলক্ষে খোকন সেরনিয়াবাতের উদ্যোগে দোয়া মোনাজাত

আপডেট: August 15, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ::: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশালে শহীদ আবদুর রব সেরনিয়াবাতের পুত্র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১৫ আগস্ট ) বাদ আছর নগরীর বাংলা বাজারস্থ বাইতুল মামুর জামে মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এসময়ে বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন ২০ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার ও স্থানীয় মুসুল্লিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুস সালাম।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব