আপডেট: August 27, 2022
স্টাফ রিপোর্টার
বরিশাল এয়ারপোর্ট থানায় দায়েরকৃত ধর্ষন মামলার আসামি মোহাম্মদ তোতা হাওলাদার(৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে বরিশাল নগরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর গ্রামের মৃত নাসির উদ্দিন হাওলাদারের ছেলে সে। এয়ারপোর্ট থানার চৌকস পুলিশ অফিসার মোহাম্মদ ছগির হোসেন তাকে গ্রেপ্তার করেন। কথা হলে এসআই মোহাম্মদ ছগির হোসেন বলেন,ধর্ষন মামলার এজাহারভুক্ত আসামী সে। যে কারণে তাকে
গ্রেপ্তার করা হয়।






