চাঁদপুরা ইউনিয়নে মা ও মেয়েকে পিটিয়ে আহত

আপডেট: August 27, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

রিপোর্ট,শিকদার মাহাবুবঃবরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের মৌলভীরহাট এলাকায় পূর্ব শত্রুতা ও জমিজমা বিরোধের জের ধরে মা ও মেয়েকে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সকালে সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আকলিমা বেগম ও তার স্কুল পড়ুয়ামে য়ে মারিয়া আফরিন। শনিবার চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আহত অবস্থায় মারিয়া আফরিন বলেন, পূর্ব শত্রুতা ও জমিজমা বিরোধের জের ধরে আমাকে ও মায়ের ওপর হামলা চালায় একই এলাকার মোতাহার খা,রাসেল খা,সোহেল খা,মাসুদ খা, মাহমুদা বেগমসহ ৪/৫ জন যুবক। হামলার একপর্যায়ে আমাদেরকে হুমকি ধমকী দিয়ে চলে যায়। এদিকে প্রতিপক্ষ মোতাহার খা বলেন, মারধরের কোনো ঘটনা ঘটেনি। জমিজমা নিয়ে আমাদের বিরুদ্ধে তারা কয়েকটি মামলা করেছে। আমাদেরকে ফাঁসাতে তারা এমন ষড়যন্ত্র করছে। তবে হামলার বিষয়ে কথা বলার জন্য বন্দর থানার ওসির ব্যবহৃত মুঠোফোনে কল করা হলেও তা রিসিভ হয়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব