বরিশালে এসপি মর্যাদার ৪ পুলিশ কর্মকর্তাকে রদবদল

আপডেট: August 30, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

রিপোর্ট,শিকদার মাহাবুব॥বরিশালে এসপি মর্যাদার ৪ পুলিশ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এদের মধ্যে একজন কে বরিশাল মহানগরী থেকে পুলিশ অধিদপ্তরে একজনকে সিলেট মহানগরী থেকে বরিশাল মেট্টোপলিটন পুলিশে ও অপর একজনকে বরিশাল ১০ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের এসপি পদে এবং অপর একজনকে বরিশাল মেট্টোর অপরাধ তদন্ত বিভাগের এসপি হিসাবে বদলী করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারী করা হয়। প্রজ্ঞাপনে বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোঃ মনজুর রহমান কে পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক,পিরোজপুরের পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত) মোল্লা আজাদ হোসেন কে ১০ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন বরিশালের এসপি, সিলেট মহানগরীর অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এসপি পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত) বি এম আশরাফুল্লাহ তাহের কে বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার এবং মাদারীপুরের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম কে বরিশাল মেট্টোর অপরাধ তদন্ত বিভাগের এসপি হিসাবে বদলী করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব