আপডেট: September 1, 2022
রিপোর্ট,শিকদার মাহাবুব॥ ভার্চুয়ালে বরিশাল সিটি করপোরেশনের ২০২২-২০২৩ অর্থ বছরের প্রস্তাবিত ৪১৮ কোটি ৯০ লক্ষ ৮৫ হাজার ৩৭২ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। যা গত অর্থ বছরে ঘোষিত প্রস্তাবিত বাজেট থেকে ৩ কোটি ১৮ লাখ টাকা বেশি। গতকাল বৃহষ্পতিবার দুপুর ১টায় মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পক্ষে প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু এই বাজেট ঘোষনা করেন। এ নিয়ে এই মেয়রের চতুর্থতম এবং বরিশাল সিটি করপোরেশনের ২০তম বাজেট ঘোষনা করা হলো। ঘোষিত বাজেট পাঠকালে বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু বলেন, ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছিলো ৪১৫ কোটি ৭২ লাখ ৩৭ হাজার ৩৬৬ টাকা। সংশোধিত হয়ে তা দাঁড়িয়েছে ২৯৬ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৫৬০ টাকা। আর করপোরেশনের ২০২২-২০২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ৪১৮ কোটি ৯০ লাখ ৮৫ হাজার ৩৭২ টাকা ঘোষনা করা হয়েছে।
বাজেট উন্নয়ন খাতে সর্বমোট ৩৩৮ কোটি ৮ লাখ ১৬ হাজার ৯৭৯ টাকা বরাদ্দ রাখা হয়েছে। যারমধ্যে নিজস্ব উৎস হতে ৬৩.০২ কোটি, সরকারি থোক ও বিশেষ থোক থেকে ৩৬.১৯ কোটি টাকা এবং সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পে ২৩৮.৮৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বাজেট উন্নয়ন খাতে সর্বমোট ৩৩৮ কোটি ৮ লাখ ১৬ হাজার ৯৭৯ টাকা বরাদ্দ রাখা হয়েছে। যারমধ্যে নিজস্ব উৎস হতে ৬৩.০২ কোটি, সরকারি থোক ও বিশেষ থোক থেকে ৩৬.১৯ কোটি টাকা এবং সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পে ২৩৮.৮৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে উন্নয়ন খাতে সব থেকে বেশি রাস্তা, ড্রেন, ব্রীজ কালভার্ট, পুকুর ও খাল সংরক্ষণ এবং বিভিন্ন স্থানে ভৌত অবকাঠামো নির্মাণ, পুণঃনির্মাণ ও সংরক্ষন খাতে ৪৫ কোটি টাকা, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সড়কস্থ ৭ তলা সুপার মার্কেটের নির্মাণ কাজে ১০ কোটি ৬৩ লাখ টাকা, বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম পার্ক নির্মাণে ৪ কোটি টাকা, বঙ্গবন্ধু অডিটরিয়ামের বাকী অংশ নির্মাণে ৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। স্বাধীনতা পার্কের সৌন্দর্য্যবর্ধনের অবশিষ্টাংশ সম্পন্নে ২ লাখ ৭৯ হাজার ৬৬২ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বিগত বছরগুলোতে যেখানে সাংবাদিকদের সরাসরি বাজেট ঘোষনায় আমন্ত্রণ জানানো হয়, সেখানে দুই বছর ধরে কেন ভার্চুয়ালী সংযুক্ত রাখা হচ্ছে এমন প্রশ্নের জবাবে মেয়র সাদিক আব্দুল্লাহ বলেন, শোকের মাস এবং বাজেট ঘোষনায় দেরী হয়ে যাওয়ায় এবার ভার্চুয়ালী বাজেট ঘোষনা করা হয়েছে।
ভার্চুয়ালী বাজেট ঘোষনা অনুষ্ঠানে ববির ভিসি ছাদেকুল আরেফিন বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সিটি করপোরেশনের আওতায় আনার দাবী জানান মেয়রের কাছে।
বাজেট ঘোষনার সময় ভার্চুয়ালে যুক্ত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, ডিআইজি এসএম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারসহ সাংবাদিক, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।






