টুঙ্গিবাড়ীয়া ইউনিয়নে নৌবাহিনীর সদস্যর উস্কানিতে দুই সহোদরকে পেটানোর অভিযোগ

আপডেট: September 4, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

রিপোর্ট,শিকদার মাহাবুবঃবরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়ীয়া ইউনিয়নের মিয়ারহাট গ্রামে জমিজমা বিরোধের জের ধরে দুই সহোদরকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার সকাল সাড়ে এগারোটার দিকে খাঁ বাড়ীর সামনে এ ঘটনা ঘটে। এসময়ে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আতরা হলেন আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে দেলোয়ার হাওলাদার ও মনির হাওলাদার। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হাওলাদার বলেন, দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে প্রতিপক্ষদের সঙ্গে বিরোধ চলে আসছে। তাদের পরিবারের সদস্য পারভেজ আহমেদ সোয়েব বাংলাদেশ নৌবাহিনীতে কাজ করার সুবাদে স্থানীয়ভাবে প্রভাব দেখায়। আর নৌবাহিনীর সদস্য পারভেজ আহমেদ সোয়েবের উস্কানিতে আব্দুর রব খাঁ, আব্দুল আজিজ খাঁ,আনিচ খাঁ,সোহেল হাওলাদার, খলিল হাওলাদার,পারভীন বেগম,নুজুলা জাহান তুন্নুসহ ৪/৫ জন যুবক লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।

এদিকে বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত পারভেজ আহমেদ সোয়েব বলেন, জমিজমা বিরোধের জের ধরে মারামারির ঘটনা ঘটলেও আমি এতে সম্পৃক্ত ছিলাম না। মারামারির খবর পাওয়ার পর কর্মস্থল থেকে আমি ছুটি নিয়ে গতকাল (রবিবার) বরিশালে এসেছি। তবে এ বিষয়ে কথা বলার জন্য বন্দর থানার ওসি আসাদুজ্জামানের মুঠোফোনে কল করা হলে তা রিসিভ হয়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব