আপডেট: September 19, 2022
স্টাফ রিপোর্টারঃ
বহুল প্রচারিত দৈনিক আমাদের বরিশাল পত্রিকায় সিনিয়র স্টাফ রিপোর্টার পদে যোগদান করলেন সাংবাদিক শিকদার মাহাবুব। গতকাল ১৮ সেপ্টেম্বর (রবিবার) এই পদে নিয়োগ দেন আমাদের বরিশাল পত্রিকার সম্পাদক এস.এম.রফিকুল ইসলাম। এর আগে শিকদার মাহাবুব দৈনিক আজকের পরিবর্তন পত্রিকায় কাজ করতেন। পরিবর্তন পত্রিকা থেকে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করে আমাদের বরিশাল পত্রিকায় যোগদান করেন। তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছেন সম্পাদক এস.এম.রফিকুল ইসলাম ও আমাদের বরিশাল পত্রিকা পরিবারবর্গ।






