আপডেট: November 26, 2021
#মুহাম্মদ আফনান
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোর ও ইনডোরে কর্মরত তিন চিকিৎসকের গ্রেডিং পদন্নোতি হয়েছে। এরা হলেন ডাঃ মানবেন্দ্র দাস,ডাঃ সুবল কৃষ্ণ কুন্ডু ও ডাঃ সুদীপ হালদার। পদন্নোতি পাওয়া তিন চিকিৎসক হাসপাতালের মেডিসিন ও অর্থপেডিক ওয়ার্ডে বর্তমানে কর্মরত। জানা গেছে, নবম বেতন স্কেল থেকে সপ্তম বেতন স্কেলে তারা পদন্নোতি পেয়েছে। এরপরেই এই তিন চিকিৎসকের সহকারী অধ্যাপক পদে পদন্নোতি হবে। পদন্নোতির বিষয়টি নিয়ে কথা হলে শেবামেক হাসপাতাল পরিচালক ডাঃ সাইফুল ইসলাম জানান, সম্প্রতি ওই তিন চিকিৎসকের পদন্নোতি হয়েছে।






