নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট: September 22, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার
পাথরঘাটা উপজেলায় নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে দুইতলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভা এলাকার সাত নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত ওই শ্রমিকের নাম শামিম (৪৫)। ওই এলাকার আব্দুর রব কারীর ছেলে সে। মৃতের ভাই এমাদুল বলেন, পৌরসভা এলাকার সাত নম্বর ওয়ার্ডে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে দুইতলা থেকে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার রাত দশটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই আব্দুর রহমান বলেন, মৃতের লাশ মর্গে রাখা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব