আপডেট: September 23, 2022
স্টাফ রিপোর্টার
বাকেরগঞ্জ উপজেলার লক্ষীপাশা এলাকায় বাস চাপায় বাইক কিশোর নিহত হয়েছে। আজ শুক্রবা সাড়ে বারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম কাওসার মল্লিক(১৬)। উপজেলার ভরপাশা গ্রামের শামিম মল্লিকের ছেলে সে। জানা গেছে,কাওসার মোটরসাইকেল যোগে ভরপাশা গ্রামের বাড়ি থেকে নানা বাড়ি লক্ষীপাশার উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে লক্ষীপাশা এলাকায় গ্রীন লাইন পরিবহনের একটি বাসের চাপায় গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া পাঁচটায় তার মৃত্যু হয়। বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশ সদস্য নজরুল ইসলাম বলেন, নিহতের লাশ মর্গে রয়েছে।






