কাঁঠালিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

আপডেট: September 23, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

শিকদার মাহাবুব
ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সন্ধ্যায় কাঁঠালিয়া উপজেলার চিংড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম ফিরোজ হাওলাদার (৫৫)। শফিউদ্দিন হাওলাদারের ছেলে সে। নিহতের স্ত্রী রানী বেগম অভিযোগ করে বলেন, জমিজমা বিরোধের জের ধরে ছোট ভাই রুহুল বসতঘরে ঢুকে ধারালো দা দিয়ে আমার স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে রাত সাড়ে এগারোটার দিকে জেনারেল অপারেশন থিয়েটারে বসে তার মৃত্যু হয়। এদিকে কাঁঠালিয়া থানার এএসআই মঞ্জুরুল ইসলামের সঙ্গে রাত পৌনে বারোটায় মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ঘটনাস্থলে পৌঁছে আসামি আটকের চেষ্টা চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব