চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা আব্দুল আজিজের ৩৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট: September 30, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

রিপোর্ট,শিকদার মাহাবুব:বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মরহুম আব্দুল আজিজের ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ আসর চতুর্থ শ্রেণি স্টাফ কোয়ার্টার মসজিদে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি বরিশাল বিভাগীয় জেলা শাখার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া সংগঠনের প্রতিষ্ঠাতাকে স্মরণ করা হয়।
এসময় সরকারি চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি বরিশাল জেলা শাখার সহসভাপতি মো: ইউসুফ আলী মিলনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সমন্বয় পরিষদ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মো: এনামুল হক দুলাল,চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি মেডিকেল ইউনিট শাখার সভাপতি মো:মোদাচ্ছের কবির, সাবেক সভাপতি বেল্লাল আকনহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় সকলে মরহুম আব্দুল আজিজের রুহের মাগফেরাত কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব