আপডেট: November 27, 2021
#নুশরত পলি
বরিশাল নগরের সরকারি দৃষ্টি প্রতিবন্ধীদের আবাসিক হোস্টেল দখল করে ৪ জন শিক্ষক তাদের পরিবার নিয়ে বসবাস করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি এখানকার অফিস সহকারী খায়রুল দৃষ্টি প্রতিবন্ধীদের আবাসিক হোস্টেল দখল করার পাশাপাশি প্রতিনিয়ত তাদের সঙ্গে তিন বেলা খাবারেও অংশ নিচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, আমতলার মোড়ে অবস্থিত সরকারি দৃষ্টি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক খোকন চন্দ্র বর্মন আবাসিক হোস্টেলে বসবাস করছেন। এমনকি শিক্ষক খোকন চন্দ্র বর্মন ওই আবাসিক হোস্টেলে তার স্ত্রী আদুরী ও শ্যালিকা মাধুরি ও রাজ বর্মনকে বসবাস করছেন। শিক্ষক মেহেরাব হোসেন তার স্ত্রী নাসিমা বেগমকে নিয়ে আবাসিক হোস্টেলে থাকছেন। স্বামী জুয়েলকে নিয়ে আবাসিক হোস্টেলে বসবাস করছেন নার্স রমিজা আক্তার। এই নার্স দম্পতির সঙ্গে হোস্টেলে থাকছে তাদের ছেলে তামিম ও তোহা। এদিকে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ডেপুটেশনে থাকা কর্মচারী তাহমিনা আক্তার সম্প্রতি এই সরকারি দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে যোগদান করেন। স্কুলে যোগদান করার পর থেকেই তাহমিনা আক্তার তার স্বামী শামিম ও মেয়ে সুরাইয়া আক্তারকে নিয়ে অবৈধ উপায়ে আবাসিক হোস্টেলে বসবাস করছেন।
তবে সাক্ষাতে কথা হলে সরকারি দৃষ্টি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক খোকন চন্দ্র বর্মন ও শিক্ষক মেহেরাব হোসেন অভিযোগের সত্যতা স্বীকার করেন। অন্যদিকে সাক্ষাতে কথা হলে সরকারি দৃষ্টি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক (অতিরিক্ত দায়িত্ব) জাহান কবির বলেন, এখানকার আবাসিক হোস্টেল নিয়ে শিক্ষকদের বিরুদ্ধে পাওয়া অভিযোগ সত্য। তাদের পরিবারও এখানে থাকছে। কিন্তু তাদেরকে আবাসিক হোস্টেল ছেড়ে অন্যত্র যাওয়ার কথা বললেও শুনছে না।






