উজিরপুরে বৃদ্ধ কৃষক পরিবারের ওপর দুই দফায় হামলা

আপডেট: October 7, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: স্ত্রীকে পেটানোর ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার কারণে এক কৃষককে কোপানোর অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে গুঠিয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় আহত কৃষক মোঃ আক্তার হাওলাদারকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই গ্রামের মৃত আবু তালেব হাওলাদারের ছেলে সে। আহতের মেয়ে জান্নাতি খানম বলেন,জমিজমা বিরোধের জের ধরে একই এলাকার শাফায়াত হাওলাদার ,সিয়াম হাওলাদার,দুলাল হাওলাদার,মজনু হাওলাদার,মস্তফা হাওলাদার,স্বপন হাওলাদারসহ ৪/৫ জন যুবক লোহার রড দিয়ে আমার মা হোসনেয়ারা বেগমকে পিটিয়ে প্রথমে আহত করে। এসময়ে তাকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসময়ে ঘরে থাকা জমির দলিল,স্বর্ণের চেইন ও নগদ ২১ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

বুধবার সকালে মাকে হাসপাতালে চিকিৎসাধীন রেখে ও উজিরপুর থানায় অভিযোগ করে বাড়ী ফেরার পথে
দ্বিতীয় দফায় রাত সাড়ে নয়টার দিকে আমার বাবাকে হাত-পা ও মুখ বেধে হত্যার উদ্দেশ্যে লোহার রড,টর্চলাইট ও মাছের টেঁটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। বাবার সাথে থাকা একটি মোবাইল ও প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ আনুমানিক ২ হাজার টাকা লুট করে নেয়। বাবার হাতে টর্চলাইট থাকার কারনে উল্লেখিত হামলাকারীদের চিনতে পারেন। পরে স্থানীয়রা উদ্ধার করে আমার বাবাকে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় উজিরপুর থানার ওসি বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখছি।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব