আপডেট: October 28, 2022
রিপোর্ট,শিকদার মাহাবুবঃ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ বলেছেন, বরিশাল হচ্ছে বিএনপির ঘাঁটি। তাই বরিশালে কথিত ধর্মঘটের নাটক সাজিয়ে বিএনপির ৫ নভেম্বরের গণসমাবেশে জনতার স্রোত বাধা দিয়ে আটকে রাখা যাবে না। অন্য সকল বিভাগে পারে নাই বরিশালেও ওরা নাটক করে সফল হবে না।
আজ শুক্রবার (২৮ অক্টোবর) বেলা ১২টায় সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, চাল-ডাল, জ্বালানী তেল, গ্যাস-বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় দব্যমূল্য বৃদ্ধি, দূর্নীতি দুঃশাষন, গুম-খুন বিচার বর্হিভূত হত্যাকাণ্ড ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে হত্যার প্রতিবাদসহ শহীদ নুরে আলম, শহীদ আব্দুর রহিম, শহীদ শাওন প্রধান, শহীদ শহীদুল ইসলাম শাওন ও শহীদ মোঃ আব্দুল আলিমের হতার বিচার এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবীতে বরিশাল বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভায় তিনি তিনি এসব কথা বলেন।
বরিশাল মহানগর জেলা বিএনপি দলীয় কার্যালয়ে আগামী ৫ই নভেম্বর বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে সাংগঠনিক টিম ৮, ১১, ১৩, ১৪, ২২ ও ২৯ ৬টি ওয়ার্ডের (৪) এর টিম প্রধান মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আলহাজ্ব কে.এম শহিদুল্লাহর সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
তিনি আরো বলেন, নিশিরাতের অবৈধ ভোটের সরকার জনতার সমাবেশকে ভয় পায়। তাই গণসমাবেশ এলেই ধর্মঘটের নাটক সাজায়। কিন্তু জনগণ সকল বাধা উপেক্ষা করে ৫ নভেম্বর বরিশালের গণসমাবেশকে জনসমুদ্রে পরিণত করবে। এ জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে সমাবেশ বাস্তবায়নের জন্য নিরলসভাবে সকল ওয়ার্ড পর্যায়ের দলীয় নেতাকর্মীদের কাজ করার আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, মহানগর বিএনপি সিনিয়র সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিম, এ্যাড. ইমন চাকলাদার, জাহানারা বেগম প্রমুখ।
এই প্রস্তুতি সভায় ৬টি ওয়ার্ডের নেতৃবৃন্দদেরকে সমাবেশকে সফল ও জনসমুদ্রে পরিনত করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়।






