আপডেট: October 29, 2022
রিপোর্ট,শিকদার মাহাবুবঃ
মামাতো ভাইকে কইলে বরিশালের সমাবেশ সাবাড়! একটা লোকও বরিশালে পা দিতে পারবেন না। গতকাল অনুষ্ঠিত এক সম্মেলনে এমন বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। এসময়ে বক্তব্যে মেয়র শেখ ফজলে নূর তাপস আরও বলেন- বিএনপি নেতা মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার রিজার্ভ চিবিয়ে খায়নি,গিলে খেয়েছে। কিন্তু আমি বলবো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা কোনোকিছু গিলে খায়নি। গিলে খেয়েছেন আপনারা। দেড়’শ ট্রাঙ্কে করে সৌদিআরবে টাকা নিয়ে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। দুর্নীতির দায়ে বাংলাদেশ পাঁচবার চ্যাম্পিয় হয়েছিলো। এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারেন নাই। জাতি-কে শুধু ধোঁকা দিয়েছিলেন, খাম্বা দিয়েছিলেন।






