প্রত্যন্ত অঞ্চলে র‌্যাবের ত্রাণ সহায়তা….

আপডেট: October 29, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

রিপোর্ট,শিকদার মাহাবুবঃ
বরিশাল র‌্যাব-৮ কতৃপক্ষের সহায়তায় ঘূর্ণিঝড় “সিত্রাং”-এ ক্ষতিগ্রস্থ ভোলা জেলার প্রত্যন্ত অঞ্চলের ৫৫০ টি পরিবারকে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার চর-পাতিলা ও ডালচর এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসবের মধ্যে নিত্য প্রয়োজনীয় পন্য চাল, ডাল, আলু, তৈল,চিড়া, গুড়, বিস্কুট রয়েছে। বরিশাল র‌্যাব-৮ সদর দপ্তরের পরিচালক লেঃ কর্নেল মাহমুদুল হাসানের (পিবিজিএম, পিএসসি)
নির্দেশনা মোতাবেক ভোলা অস্থায়ী র‌্যাব ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহমেদ ঘূর্ণিঝড় “সিত্রাং”-এ ক্ষতিগ্রস্থ ৫৫০ টি পরিবারের কাছে ত্রান সামগ্রী পৌঁছে দেন। বরিশাল র‌্যাব-৮ সদর দপ্তরের পরিচালক লেঃ কর্নেল মাহমুদুল হাসান বলেন,ভবিষ্যতেও এধরনের জনকল্যানমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব