বরিশালে নার্স দম্পতির কোল জুড়ে আবারও ছেলে সন্তান

আপডেট: November 28, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

###
বরিশালে নার্স দম্পতি মোঃ রফিকুল ইসলাম খান ও তানিয়া আক্তারের কোল জুড়ে আরও একটি ছেলে সন্তান এসেছে। ২৭ নভেম্বর সকাল এগারোটায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবামেক) হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সুন্দর ফুটফুটে ছেলে শিশুটির জন্ম দেন তানিয়া আক্তার। মা-ছেলে দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন মোঃ রফিকুল ইসলাম খান। পাশাপাশি মা-ছেলে দুজনের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন মোঃ রফিকুল ইসলাম খান। উল্লেখ, তানিয়া আক্তার শেবামেক হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স পদে কর্মরত। অন্যদিকে মোঃ রফিকুল ইসলাম খান সুনামগঞ্জ হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স পদে কর্মরত আছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব