আপডেট: January 30, 2023
স্টাফ রিপোর্টার:
হাসপাতালে গিয়ে সাংবাদিক শিকদার মাহবুবের অসুস্থ ‘মা’ ফরিদা পারভীনের চিকিৎসার খোঁজখবর নিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। আজ সোমবার রাত সাড়ে নয়টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগে গিয়ে তার খোঁজখবর নেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম জনি,যুগ্ম আহ্বায়ক মোঃ শামিম হোসেন,সহ-দফতর সগির শিকদার,সদস্য মোঃ রাব্বি খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।






