আপডেট: March 6, 2023
স্টাফ রিপোর্টার:
বরিশাল সদর উপজেলার তালতলী বাজার এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৫৬০ কেজি জাটকা মাছ আটক করা হয়েছে। আজ ৬ মার্চ (সোমবার) সকাল ছয়টার দিকে এ অভিযান চালানো হয়। এসময়ে ২টি অটোরিকশা জব্দ ও চালকদের আটক করা হয়। আটককৃত চালকরা হলেন সফি মিয়ার গ্রেজ সংলগ্ন রাঢ়ী মহল এলাকার বাসিন্দা বাবুল হাওলাদারের ছেলে মোঃ সোহেল(৩৫)ও মহরব গাজীর ছেলে মোঃ চুন্নু গাজী(৪০)। বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজিএস বগুড়া কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডার পিও মোঃ আতিকুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি এসব চোরাচালানের তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করুন। এতে পাচারকারী চক্রকে আমরা খুব সহজে ধরতে পারবো।






